Sunday, June 28, 2026

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় মন্তব‍্য রোনাল্ডোর, কী বললেন CR7

Date:

Share post:

গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্থাইন সুপারস্টার লিওনেল মেসি। ২২ হাজার সমর্থকদের সামনে লিওকে আনেন মায়ামি কর্তৃপক্ষ। এই মুহূর্তে শিরোনামে মেসি। অন্যদিকে গত বছরেই সৌদি আরবের ক্লাব আল নাসেরে  সই করেছেন বিশ্ব ফুটবলের আরেক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই মহাতারকা এখন ইউরোপ ফুটবল ছেড়ে দুই প্রান্তে। আর এর মধ্যেই আমেরিকার মেজর লিগ সকার নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিআরসেভেন। পর্তুগিজ তারকার দাবি, মেজর লিগ সকারের থেকে সৌদি প্রো লিগ অনেক বড়।

সম্প্রতি পর্তুগালে প্রাক মরশুমে প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে রোনাল্ডোরা। আর সেই ম‍্যাচের পর এমনই মন্তব্য করেন রোনাল্ডো। এই নিয়ে সিআরসেভেন বলেন, “সৌদি লিগ এমএলএসের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব ফুটবলাররা এখানে আসছে। একবছরের মধ্যে আরও অনেক ভালো ফুটবলার সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।” মেসি আমেরিকার লিগে যোগ দেওয়ার পরেই কেন এমন মন্তব্য করলেন রোনাল্ডো? যদিও, বিভিন্ন সাক্ষাৎকারে মেসির প্রতি শ্রদ্ধাও ঝড়ে পড়েছে রোনাল্ডোর গলায়।

কেরিয়ারের শেষ পর্যায় এসে আর ইউরোপে ফিরতে চান না রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। তিনি বলেন,” ইউরোপিয়ান লিগের মান অনেকটাই পড়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি ইউরোপে ফিরব না। আমার ৩৮ বছর বয়স হয়েছে, আর ইউরোপীয় ফুটবলের মান অনেকটা নেমে গিয়েছে।” তবে প্রিমিয়ার লিগের মান এখনও অনেকটাই ভালো। এমনটাই মত রোনাল্ডোর। তিনি বলেন, “এখন একমাত্র প্রিমিয়ার লিগই ভালো জায়গায় রয়েছে, ওরা বাকি লিগগুলির থেকে অনেকাংশে এগিয়ে।”

সোমবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমে ০-৫ গোলে হেরে যায় রোনাল্ডোর আল নাসের।

আরও পড়ুন:‘এটাতো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে’, ধোনির গাড়ির সংগ্রহ দেখে বললেন প্রসাদ

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...