Friday, June 26, 2026

“আমাদের একসঙ্গে দেখে ওরা উদ্বিগ্ন”! মুচকি হেসে এনডিএ বৈঠককে খোঁচা মমতার

Date:

Share post:

বেঙ্গালুরুতে আজ দ্বিতীয় দিনের বিরোধী মহাজোটের বৈঠক চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায় এই বৈঠক নিয়ে বলেন, “বিরোধীদের একজোট হওয়ার এই ছবি দেখে ওদের (বিজেপি) কী অবস্থা হচ্ছে সকলে বুঝতেই পারছেন। ঘাবড়ে গিয়েছে ওরা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বৈঠককে কটাক্ষ করা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরা সবাই একসাথে আছি। এই ছবিতেই দেখা যাচ্ছে সেটা। আর এই ছবি দেখে ওদের কী প্রতিক্রিয়া হচ্ছে দেখো! ওরা উদ্বিগ্ন।”

এদিন মণিপুর ইস্যুতেও কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আগুন জ্বলছে, আর ওরা বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। গত দশ বছর ধরে দেশকে শাসন করার সুযোগ পেয়েছেন মোদি। কিন্তু সবদিক থেকেই তিনি ব্যর্থ। তিনি শুধু ঘৃণার রাজনীতি ছড়িয়েছেন। দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত।”

উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল দিল্লিতে এনডিএ বৈঠক। বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠকের দিনই দিল্লিতে পালটা বৈঠক এনডিএ’র। আজ বিজেপির ডাকে আলোচনার টেবিলে বসবে ৩৮টি দল। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকে উপস্থিত থাকার জন্য এই ৩৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...