Sunday, June 28, 2026

কেবল অপারেটরদের চিকিৎসায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেবল টিভির (Cable TV) অপারেটরদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিয়ে আসবে রাজ্য সরকার। কেবল অপারেটারদের প্রত্যেকে যাতে স্বাস্থ্যসাথী কার্ড পায়, তা সুনিশ্চিত করা হবে। কলকাতা ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড আ্যান্ড কেবল টিভি অপারেটার্স-এর ১২ তম বার্ষিক অনুষ্ঠানে টেলিফোন ভাষণে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

পাশাপাশি, অপারেটারদের নানা ধরনের সমস্যার সমাধানে দুর্গাপুজোর আগে তাঁদের নিয়ে বৈঠক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে বৈঠকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। মমতা জানান, “আমাদের ভবিষ্যৎ স্কিম আছে- যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন। যে কোনও বিপদে আমি ছিলাম, আছি, থাকব।”

এদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন কলকাতার মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেবল অপারেটরদের উদ্দেশে তিনি বলেন, “এখন এমএসও এবং কেবল অপারেটারদের ব্যবসা চলছে না। বড় টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবসায় এসে গিয়েছে। তারা এসে ডিরেক্ট-টু-হোম ব্যবহার করে এই সমস্ত অপারেটার ও তাদের কর্মীদের পথে বসিয়ে দিচ্ছে৷” ফিরহাদের কথায়, “রাজ্যে প্রায় ৫ লক্ষ কেবল অপারেটার রয়েছে। তাদের সঙ্গে আরও ৫০ লক্ষ মানুষ কাজ করেন। আমাদের কোনও একটা পলিসি করতে হবে। বড় অপারেটার এসে যাওয়ায় ছোটরা বন্ধ হয়ে গেল, এটা হতে পারে না। আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি।” তাঁর অভিযোগ, বড় টেলিকম সংস্থা বেআইনিভাবে ওভারহেড ফাইবার লাইন টানছে। সেই তার যখন কেটে পরিষ্কার করা হলে কেবল অপারেটারদের আ্যারেস্ট করানো হচ্ছে। কলকাতর মেয়র ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সংস্থার পক্ষ থেকে সমাজের নানা ক্ষেত্রের গুণীজনদের হাতে ‘কলকাতা গৌরব’ সম্মান তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- বলি বাদশাকে ‘না’, শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা! 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...