Friday, June 26, 2026

এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে লক্ষণ: সূত্র

Date:

Share post:

সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। চলবে অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে এই প্রতিযোগিতার জন‍্য ছেলে এবং মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ছেলেদের দলে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড। একদিনের বিশ্বকাপের কারণে দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এই দলের দায়িত্ব থাকবেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পযর্ন্ত। এশিয়ান গেমসের মাঝে আসন্ন একদিনের বিশ্বকাপ। আর সেই কারণেই দ্বিতীয় সারির দল এশিয়ান গেমসে পাঠাচ্ছে বিসিসিআই। আর সেই দলের দায়িত্বে থাকবেন লক্ষণ। শুধু এশিয়ান গেমস নয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দায়িত্ব দেওয়া হবে লক্ষণকে। জানা যাচ্ছে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজ এবং একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং স্টাফদের বিশ্রামের পরিকল্পনা বিসিসিআইয়ে। আর সেই কারণে আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব দেওয়া হবে লক্ষণকে। এর আগেও ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। গত বছর টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারার পর নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...