Monday, April 6, 2026

রাহুল নয় সোনিয়ার নেতৃত্বেই আস্থা বিরোধী দলগুলির, জোটের নাম থাকছে না UPA

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে একছাতার তলায় আসতে বেঙ্গালুরুতে ২৬টি অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মেগা বৈঠক হতে চলেছে। মূলত, নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে রোড ম্যাপ ও রণকৌশল তৈরি করতেই এই বৈঠক। আজ, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় তথা শেষদিন। বৈঠকের পর সন্ধ্যায় দেশের উদ্দেশে ভাষণ দেবেন সব বিরোধী দলের নেতারা। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী স্বয়ং বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠকে অংশ নিয়েছেন।

এই প্রথমবার সোনিয়া গান্ধী এমন কোনও বৈঠকে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। যা সরাসরি বিরোধী ঐক্যকে উপকৃত করতে পারে, কারণ শরদ পাওয়ার এবং মমতা মতো বিরোধীদের হেভিওয়েট নেতা-নেত্রীরা রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তবে বর্ষীয়ান সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী ঐক্য গড়তে তাঁদের কোনও আপত্তি নেই বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নতুন জোটের চেয়ারপার্সন (সভানেত্রী) হতে পারেন। অনেক দলের নেতারা সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। বৈঠক শেষে জোটের দলগুলোর বড় সমাবেশ হবে। আরও একটি বিষয় জানা গিয়েছে, বিজেপির নেতৃত্বে NDA-এর বিরুদ্ধে বিরোধী জোটের নাম আর সম্ভবত UPA থাকছে না। এই নাম পরিবর্তন হয়ে নতুন কিছু হতে পারে।

দশ বছর কেন্দ্রে শাসন করেছিল UPA। মোদি জমানা শুরুর পর সেই জোট বিস্মৃতপ্রায়। এবার তাই নতুন সমীকরণ, নতুন নামে শুরু হচ্ছে জোটের যাত্রা। আজই নতুন নামে সিলমোহর পড়তে চলেছে। অধিকাংশ দলেরই পছন্দ, ‘পেট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (PDA)।

আরও পড়ুন:মঙ্গলবার দুপুরে ফের চন্দ্রযান-৩-এর কক্ষপথের উচ্চতা বাড়ানো হবে, জানাল ইসরো

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...