Saturday, June 27, 2026

মালদহে দুটি সিল করা ব্যালট বক্স ঘিরে ধোঁয়াশা, আসল না নকল খতিয়ে দেখছে কমিশন

Date:

Share post:

এ বারের পঞ্চায়েত ভোটে প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেগুলির যে ফলাফল সামনে এসেছে, তাতে জয়জয়কার শাসক দল তৃণমূলেরই।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মালদহে দেখা মিলল সিল করা দুটি ব্যালট বক্সের। বিরোধীদের অভিযোগ , এই ব্যালট বক্স দুটি গোনাই হয়নি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, ব্যালট বক্স বিডিওর অধীনে থাকার কথা। তাই এর দায় তিনি এড়াতে পারেন না। কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ এই ব্যালট বক্সগুলি আসল নাকি নকল।
যদিও ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যালট বক্স দুটিকে বাজেয়াপ্ত করেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে আদৌ পঞ্চায়েত ভোটের সঙ্গে এই ব্যালট বক্সের কোনও যোগসূত্র আছে কিনা। নাকি শুধুমাত্র পরিস্থিতি জটিল করার জন্যই কেউ ইচ্ছাকৃতভাবে নকল ব্যালট বক্স রেখে গিয়েছিলেন।

বিরোধীদের বক্তব্য, গণনা নিয়ে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ। যদিও তৃণমূল সূত্রের বক্তব্য, মানুষের রায় তাদের পক্ষেই যে রয়েছে।

প্রসঙ্গত , গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পরের দিনই ৯ জুলাই যাচাই-প্রক্রিয়ায় ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। ওই দিন রাতে সংশ্লিষ্ট জেলাগুলিকে সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে ১০ জুলাই পুনর্নির্বাচন হয় সেই বুথগুলিতে।

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...