Tuesday, March 17, 2026

‘এটাতো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে’, ধোনির গাড়ির সংগ্রহ দেখে বললেন প্রসাদ

Date:

Share post:

বাইক দারুণ ভালোবাসেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর বাইকের প্রতি ভালোবাসা কারও অজানা নয়। ট্রফির পাশাপাশি বাড়িতে জায়গা করে নিয়েছে একাধিক বাইক। তাঁর রাঁচির বাড়িতে রয়েছে একটি বিশাল গ‍্যারেজ। যেখানে রয়েছে একাধিক। আর এবার সেই বিরাট গ্যারেজ দেখে অবাক হয়ে গেলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ও প্রাক্তন স্পিনার সুনীল যোশী। মাহির বাইকের কালেকশন শুধু নয়, রয়েছে প্রচুর গাড়িও। বিশ্বকাপ জয়ী অধিনায়কের গ্যারেজের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রসাদ। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন সেই ভিডিও পোস্ট করে প্রসাদ লেখেন, “আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ কালেকশন। আর ধোনি নিজেও দুর্দান্ত একজন মানুষ। প্রচুর কিছু অ্যাচিভ করেছে মাহি। মানুষ হিসেবেও দুর্দান্ত।। রাঁচির বাড়িতে ওর গাড়ি আর বাইকের সংগ্রহ দেখলাম। ওর প্যাশন আছে।”

ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রসাদ শেয়ার করলেও, ভিডিও করেছেন ধোনির স্ত্রী সাক্ষী মালিকও। তিনি প্রসাদকে জিজ্ঞাসা করেন, “কেমন লাগছে প্রথমবার রাঁচিতে এসে? এর উত্তরে প্রসাদ জানান, রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চারবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাসা এমন হতে পারে তা ভাবতে পারিনি। “এরপরই প্রসাদ আরও বলেন, “এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে।”

উল্লেখ্য, ধোনির সংগ্রহে রয়েছে মোট ৫০টি বাইক। তার মধ্যে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বাইকও। ভিডিওতে দেখা গিয়েছে, রাঁচির বাড়িতে ধোনির দোতলা গ্যারেজ। গ্রাউন্ড ফ্লোর ও এক তলায় সার দিয়ে দাঁড় করানো বাইক ও গাড়ি। মূলত গ্রাউন্ড ফ্লোরে রয়েছে গাড়ি। আর ওপরের তলায় বাইকের সারি।

এই ভিডিও দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট ফ্যানরা। সাধারণভাবে ধোনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। প্রচারের থেকে দূরে থাকতে ভালোবাসেন মাহি। তবে এই ভিডিও দেখে অবাক ফ্যানরা। এক ভক্ত জানিয়েছেন, এত গাড়ির চাবি কীভাবে মনে রাখেন ধোনি?’

আরও পড়ুন:এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে লক্ষণ: সূত্র

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...