Sunday, June 21, 2026

জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্স, ওডিআই সিরিজে সমতা ফেরাল ভারত

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল হরমনপ্রীত কৌরের ভারত । আজ, বুধবার মিরপুরে ভারতের সিরিজ বাঁচানোর লড়াই ছিল। এই চ্যালেঞ্জে দারুণভাবে উতরে গিয়েছেন হরমনপ্রীত-জেমাইমারা। ওডিআই ক্রিকেটে প্রথম বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার ফলে এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন নিগার সুলতানারা। আজ, তাঁরা জিতলেই সিরিজ বাংলাদেশের হত। তেমনটা হতে দিলেন না ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। ব্যাটে-বলে মিরপুরে হিট জেমাইমা। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত।

বৃষ্টিবিঘ্নিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। যার ফলে লজ্জার নজিরও গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে তেমন অঘটন হল না। রান পেলেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৬)। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (৫২) এবং মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (৮৬)। ওপেনিং জুটি খুব একটা জমাট হয়নি। চতুর্থ উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা জুটিতে ওঠে ৭৩ রান। এরপর হ্যারি ফিরলে হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন জেমাইমা। পঞ্চম উইকেটে ওঠে ৫৫ রান। ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন হরলীন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৮ রান।

২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওঠে ২৪ রান। এরপর চতুর্থ উইকেটে ঋতু মনি ও ফারগানা হক তোলেন ৬৮ রান। এরপর আর কোনও জুটিকে জমতে দেননি ভারতের বোলাররা। দেবিকা ভাটিয়া আর জেমাইমা রডরিগজের সামনে ফারগানা হক ছাড়া আর কোনও বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাট চলেনি। ৩ টাইগ্রেস ২ অঙ্কের রান করেন। তাঁদের মধ্যে সর্বাধিক ফারগানার (৪৭)। ৩৫.১ ওভারে ১২০ রান তুলে অল আউট হয়ে যায় নিগার সুলতানার দল। যার ফলে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাতে পারল ভারত।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...