Saturday, June 20, 2026

তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে ফের নচিকেতা, স্বাস্থ্যের কারণে থাকছেন না সুমন

Date:

Share post:

প্রতি বছরই একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে গিটার হাতে হাজির থাকেন তিনি।
গান ধরেন— “তুমি আসবে বলে…”, “এক দিন ঝড় থেমে যাবে…”! এ বছরও তৃণমূলের শহিদ তর্পণ সমাবেশে তার অন্যথা হচ্ছে না। ধর্মতলার মঞ্চে সশরীরে হাজির থাকবেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তবে আমন্ত্রিত থাকলেও আরেক গায়ক কবীর সুমন সম্ভবত যাচ্ছেন না একুশের মঞ্চে।

আরও পড়ুন:একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

নচিকেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। নচিকেতার কথায়, “মুখ্যমন্ত্রী আমায় ডেকেছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি ওই দিন মঞ্চে যাব।” তবে ওইদিন বিশেষ পারফরম্যান্সের পরিকল্পনা রয়েছে কিনা তার জবাবে শিল্পী বলেন, ‘‘আমার আগে থেকে কোনও প্ল্যান থাকে না। ওখানে গেলে দেখা যাবে।’’


তবে নচিকেতা থাকলেও সুমন থাকছেন না ২১ জুলাইয়ের মঞ্চে। কারণ তাঁর স্বাস্থ্যর কথা বলেন গায়ক। সুমনের কথায়, “আমার শরীরের যা হাল, তাতে ওই ধরনের ধকল নেওয়া সম্ভব নয়। আমার ৭৫ চলছে। এই জীবনসায়াহ্নে আমি সম্পূর্ণ ভাবে নিবেদিত বাংলা ভাষায় খেয়ালগান বা বন্দিশ রচনা, গাওয়া ও কিছুটা শেখানো নিয়ে। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বময় কাজ। আমার মা-ভাষার সেবা।’’

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...