Thursday, June 25, 2026

মঙ্গলের রাতে ভয়া.বহ বি.স্ফোরণে কেঁপে উঠল হিমাচল!

Date:

Share post:

কেঁপে উঠল হিমাচল (Himachal), মঙ্গলের রাতেই ভয়াবহ বি.স্ফোরণ। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) রাজধানী সিমলার (Simla) প্রাণকেন্দ্র মল রোডের একটি রেস্তোরাঁতে আচমকাই দুর্ঘটনা (Blast)। বি.স্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে আশেপাশের এলাকাও। মৃত ১, গুরুতর আহ.ত ১০ জন।

পুলিশ সূত্রে খবর, সিমলা দমকল বিভাগের (Simla Fire Department) সদর দফতরের অদূরে রেস্তোরাঁতে বিস্ফোরণের ঘটনায় আশপাশের পাঁচ-ছ’টি দোকান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, বিস্ফোরণের প্রায় ২০ মিনিট আগে গ্যাস লিক হওয়ার অভিযোগ করেছিলেন। তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় অস্বস্তি শুরু হয় অনেকের। বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ রেস্তোরাঁয় পৌঁছে যান। দমকলকে (Fire Department) খবর দিলে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়। অগ্নিদগ্ধ ১০ জনকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে (IGMCH) নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...