Friday, April 3, 2026

সিক্যুয়েলের ঝলকে ঝাঁ.ঝালো ক্যাপশন “কাঁদার জন্য তৈরি থাকুন”! পিকচার আভি বাকি হ্যায়

Date:

Share post:

এক সিনেমায় সব কথা বলা যায়নি, তাই পরিচালকের (Director)ভাবনায় ‘পিকচার আভি বাকি হ্যায়…’! কথা হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর (VivekAgnihotri) ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর(The Kashmir Files) সিক্যুয়েল নিয়ে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতরা কতটা অসহায় ছিলেন তা চাক্ষুষ করতে হল ভরিয়ে সিনেমা (Cinema)দেখেছেন দর্শক। কোটি কোটি টাকা আয় করেছে এই সিনেমা, পাশাপাশি ভূস্বর্গ কাশ্মীরের অচেনা রূপ দেখে চোখের জল ফেলেছেন অনেকে। কিন্তু এক সিনেমায় সব কথা কি বলা গেছে? যন্ত্রণার অনেকটা বড়পর্দায় ধরা পড়েনি। আক্ষেপ দূর করে এবার সিক্যুয়েল আনছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)!

কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলেন পরিচালক। শুধু উত্তরেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কথা বলে সিনেমার প্রাথমিক খসড়া তৈরি করেছিলেন বিবেক। সিনেমা মুক্তির আগে হুমকিও পেয়েছিলেন। কিন্তু থামেননি। যা কিছু বড় পর্দায় দেখানো যায়নি এবার তথ্যচিত্রের আকারে সেটাই আসবে ওটিটি প্লাটফর্মে। আর সেখানেই আরও নির্মম সত্য উদঘাটিত হবে। দিনক্ষণ জানা না গেলেও , এটা স্পষ্ট যে ‘দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’ এর প্রিমিয়ার হবে জি ফাইভ-এ। ট্রেলার প্রকাশ্যে এনে ক্যাপশনে পরিচালক লেখেন, , “গণহত্যা অস্বীকারকারী, সন্ত্রাসের সমর্থক এবং ভারতের শত্রুরা অনেকেই কাশ্মীর ফাইলকে নিয়ে প্রশ্ন তুলেছিল। কাঁদার জন্য তৈরি থাকুন।” অর্থাৎ লেখার মধ্যে দিয়েই নির্মম সত্যের পর্দা ফাঁসের ইঙ্গিত দিলেন পরিচালক।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...