Wednesday, June 24, 2026

INDIA-র প্রধানমন্ত্রীর মুখ হোন মমতা, তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ শতাব্দীর

Date:

Share post:

প্রধানমন্ত্রিত্বের জন্য লালায়িত নয় কংগ্রেস। বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই তাঁদের একমাত্র লক্ষ্য। গতকাল, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকের শুরুতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। সেই প্রসঙ্গ টেনেই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা INDIAN-এর প্রধানমন্ত্রী মুখ করার পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর কথায়, “কংগ্রেস যখন নিজেরাই বলেছে, তারা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকতে চায় না, তাহলে আমরা চাই সেটা হোক মমতা বন্দ্যোপাধ্যায়।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রথমবার মহাজোটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলোকে নিয়ে ব্রিগেডে মহা সমাবেশ হয়েছিল। যদিও সেবার সেই জোট দানা বাঁধেনি। কিন্তু নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে বরাবর সরব তিনি। ফের চব্বিশে দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই পাটনার পর গতকাল বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক বসে। সেই মেগা বৈঠকে এক টেবিলে ছিলেন সোনিয়া, রাহুল থেকে শুরু করে নীতীশ-মমতা। বৈঠকে বসে বিজেপি বিরোধী ২৬টি দল।

যদিও I.N.D.I.A-র মুখ কে হবেন? তা এখনও চূড়ান্ত নয়। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ১১ জনের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। নাম তাঁরা-ই বেছে নেবে। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে পার্থক্যের কথা স্বীকার করে নেন। তবে তিনি এটাও বলেন যে, এই পার্থক্যগুলি এত বড় নয় যে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে পিছনে রাখা যাবে না। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়। এবার শতাব্দী রায় মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...