Thursday, June 11, 2026

মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যাওয়ার আগে কী বললেন সুস্মিতা দেব?

Date:

Share post:

আজ, বুধবার সকালে মণিপুরের (Manipur) উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলের সদস্য সুস্মিতা দেব (Sushmita Deb)ইম্ফল রওয়ানা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “পার্লামেন্ট সেশনের আগে মণিপুরে পৌঁছে সেই রাজ্যে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা সংসদে এই বিষয়টি তুলবো। তার আগে একবার সরেজমিনে দেখে নেওয়া। আমরা হেলিকপ্টার সার্ভিস পেয়েছি সেটা কনফার্ম হয়নি। বিভিন্ন এনজিও বলেছে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। মণিপুর সরকার নিরাপত্তা দেবে।”

সুস্মিতার আরও সংযোজন, “মণিপুরে ভয়ানক পরিস্থিতি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক যেতে পারি কিনা। হেলিকপ্টার না দিলে আমরা ট্রাইবাল মানুষের কাছে যেতে পারব না। দেখা করতে পারব না। বিভিন্ন পার্বত্য এলাকায় যেখানে সমস্যা বেশি আমরা পৌঁছতে চাইছি সেখানে হেলিকপ্টার সার্ভিস ছাড়া সম্ভব নয়। মণিপুর সরকারকে আমরা বলেছি হেলিকপ্টারের খরচা তৃণমূল কংগ্রেসের দল হিসেবে দেবে”।

সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, দেখা যাক সাহায্য পাওয়া যায় কিনা। আমাদের ৫ সাংসদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাশনের।”

 

 

 

 

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...