Saturday, March 14, 2026

ওটিটি- তে এবার ‘ক্যাওড়া’ অনিমেষ দত্তর দাপট, ট্রেলারে ভয়ং.কর ‘প্রলয়’-এর ইঙ্গিত!

Date:

Share post:

পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’ (Proloy)। সিনেমা দেখার পরই পার্ট টু কবে আসবে বলে জানতে চেয়েছিলেন ফ্যানেরা। দিন কয়েক আগেই উত্তর মিলেছে টিজারে, বুধবারে মুক্তি পেল ‘আবার প্রলয়’- এর (Abar Proloy Trailer) ট্রেলার। ‘ক্যাওড়া’ অনিমেষ দত্তর দাপুটে অ্যাকশনে নজরকাড়া শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এ সিনেমা যে ‘তাঁর’ই, তার প্রমাণ মিলেছে। সুন্দরবনের নারী পাচার চক্রের পর্দাফাঁস করার ইঙ্গিত দিতে, তিন মিনিটের দীর্ঘ ট্রেলার প্রকাশ করেছে টিম রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মারকাটারি অ্যাকশন, তীক্ষ্ণ সংলাপ মুখে কালো লেদারের জ্যাকেট আর সানগ্লাসে অনিমেষ দত্তের রাফ অ্যান্ড টাফ অবতার। উন্মাদনা বাড়ছে ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty)নিয়েও।

উইম্যান ট্রাফিকিং এর সমস্যা নতুন কিছু নয়। কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) এই সিনেমাতে যে বাড়তি উদ্দীপনা তৈরি করতে চলেছেন সেটা ট্রেলারের শাশ্বত-পরাণ কেমিস্ট্রির ঝলকে স্পষ্ট। এই সিরিজে বিশেষ ভূমিকায় রয়েছেন রাজ পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। স্বামী-স্ত্রীর এই নয়া যুগলবন্দি ট্রেলারেই সুপারহিট। একের পর এক নামিদামি তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেল দেবাশীষ মণ্ডলকে (Debashish Mondal)-কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), নুসরত ফারিহা (Nusrat Farihah), সোহিনী সেনগুপ্ত (Sohini sengupta), জুন মালিয়া (June Malliya) সহ একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা ।

ইলিশ আর চিংড়ি নিয়ে বিবাহ বার্ষিকীতে স্ত্রীয়ের মন জয় করার পাশাপাশি, আগামী ১১ আগস্ট ওটিটিতে দুষ্টের দমনে কতটা সাফল্য পান অনিমেষ রূপে শাশ্বত, এখন সেটাই দেখার অপেক্ষা।


 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...