Monday, April 6, 2026

নাবা*লিকার উপর পাশ*বিক অত্যা*চার, গরম খুন্তির ছ্যাঁ*কা কাকিমার!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

১৩ বছরের সৃজনী চট্টোপাধ্যায় (Srijani Chatterjee) মা বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর মা ছেড়ে চলে গেছেন। তাই হঠাৎ করে অনাথ হয়ে যাওয়া নাবালিকাকে নিজেদের বাড়ির কাজের লোক হিসেবে ব্যবহার করতেন কাকা-কাকিমা। পাশাপাশি চলত পাশবিক ও অমানবিক অত্যাচার। এবার তা প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন সবাই। নাবালিকার পিঠে এবং দেহের বাকি অঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আর ফোস্কার দগদগে ঘা। যন্ত্রণায় ছটফট করেছে মেয়েটি কিন্তু মুখে কিছু বলেন নি। কারণ তাহলে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এই পৃথিবীতে যে এখনও মানবিকতা বেঁচে আছে তাঁর প্রমাণও মিলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি হুগলির গোঘাট থানার (Goghat Police station, hooghly) ওসি শৈলেন্দ্র নাথ উপাধ্যায় (Shailendranath Upadhyay)নিজেই উদ্যোগ নিয়ে এই নাবালিকাকে উদ্ধার করেছেন। পাশাপাশি অমানবিক কাকিমাকে গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার পড়াশোনা করার অদম্য ইচ্ছা, গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করেন সৃজনী। দাদু ও ঠাকুমার কাছেই থাকতেন তিনি। কিন্তু দাদুও বেশ কয়েক বছর আগেই মারা যায়। মেয়েটির উপর নিত্য অত্যাচার চলত বলে জানা যাচ্ছে। সারাদিন হাড়ভাঙা খাটুনি কিন্তু খাবার চাওয়ার উপায় নেই। পান থেকে একটু চুন খসলেই বেড়ে যেত অত্যাচারের মাত্রা। ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটার অস্থিরতা নজর এড়ায়নি স্কুলের শিক্ষিকাদের। এরপর সবটা জানতে পারেন তাঁরা। পিঠে ব্যাগ নিতে পারতো না মেয়েটা ফোস্কা ফেটে যাওয়ার যন্ত্রণায়। এরপর স্কুলের প্রধান শিক্ষিকা থানায় যোগাযোগ করেন। গোঘাট থানার ওসি নিজে ছুটে যান এবং মেয়েটিকে উদ্ধার করেন। অমানবিক সেই কাকিমা সারদামনি চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি তিনি নাবালিকার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেন। গোটা ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...