Monday, April 6, 2026

হি.জাব না পরে রাস্তায় বেরনোর মাশুল! চরম শা.স্তির মুখে ইরানের জনপ্রিয় অভিনেত্রী

Date:

Share post:

প্রকাশ্যে মাথা এবং ঘাড় ঢেকে রাখতেই হবে মহিলাদের (Women)। হিজাব (Hijab) ছাড়া বাইরে কিছুতেই বেরনো যাবে না। এমনই কড়া আইন ইরানের (Iran)। আর যা লঙ্ঘন করায় এবার চরম শাস্তির মুখে পড়লেন সেদেশের নামী অভিনেত্রী (Actress)। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় অভিনেত্রী আফসানেহ বায়েগানকে (Afsaneh Bayegan) দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করল সে দেশের এক আদালত। পাশাপাশি তাঁকে মানসিক রোগীর তকমা দিয়ে হাসপাতালে চিকিৎসা করার নিদানও দিল সে দেশের আদালত। আর জেলে থাকার পাশাপাশি প্রতি সপ্তাহে ২ বার করে মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়ে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে অভিনেত্রীকে। ইরানের এক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী বলেছেন, ইরানের বিচার বিভাগ তাঁকে ‘টুপি পরার’ জন্য তলব করেছে এবং দেশের নৈতিক কোড অনুসারে যা হিজাব নয়। ইরানি অভিনেত্রী ইরানি পোশাক অমান্য করার জন্য আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন। ইসলামি আইন অনুসারে মহিলাদের পোশাক দিয়ে চুল ঢেকে রাখতে হবে। আর সেখানেই উঠেছে প্রবল আপত্তি। তবে শুধুমাত্র আফসানেহ নন, বেশ কিছু ইরানি অভিনেত্রী এবং অন্যান্য পেশার নারী, যারা হিজাব ছাড়াই জনসমক্ষে হাজির হয়েছেন তাঁদেরও গ্রেফতার করা হয়েছে।

তবে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বায়েগান বলেন, দু’মাস আগে, আমি একটি থিয়েটারের পারফরম্যান্স দেখতে শাহরজাদ থিয়েটার কমপ্লেক্সে গিয়েছিলাম। আমি একটি টুপি পরতাম যা আমার মাথার বেশিরভাগ অংশ ঢেকে রাখত এবং আমার চুল এবং ঘাড়ের সামান্য অংশই দেখা গিয়েছেল। এখন, আমাকে ভারতীয় দণ্ডবিধির ৬৪০ অনুচ্ছেদের অধীনে তিন থেকে ১২ মাসের কারাদণ্ডের সম্মুখীন হতে হচ্ছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...