Monday, April 6, 2026

Jawan: শুধু নায়ক নন, এবার কোরিওগ্রাফার SRK!

Date:

Share post:

বলিউডের রোম্যান্স কিং (Romamce King) তিরিশ বছরের বেশি সময় ধরে সিলভার স্ক্রিনে নিজের রাজত্ব বজায় রেখেছেন। ফ্লপের পাল্লা যখন ভারী হয়ে তখনই ম্যাজিকাল কামব্যাক করেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। সম্প্রতি যার প্রমাণ মিলেছে ‘ পাঠান ‘ (Pathan) সিনেমায়। এই বছরটা শুধুই বাদশার জন্য রেডি করেছে বলিউড (Bollywood)। প্রিভিউ ট্রেলার আসার পর থেকেই ‘ জওয়ান’ (Jawan) নিয়ে ফ্যানেদের মনে উন্মাদনার পারদ চড়ছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে শাহরুখের ন্যাড়া মাথা লুক(SRK viral look)। সেই দৃশ্য নিয়ে ফের আলোচনা, কারণ SRK ড্যান্স। মেট্রোতে নাচের দৃশ্যে কিং ক্যারিশমা দ্বিগুণ হয়েছে। কিন্তু কোরিওগ্রাফির (Choreography ) নেপথ্যে কে?

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘জওয়ান ‘। বলিউডের অন্দরে খবর এই ছবিতে মোট ছয় রকম লুকে দেখতে পাওয়া যাবে শাহরুখ খানকে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত আধুনিক অ্যাকশন। তবে প্রিভিউর শেষ অংশে অ্যাকশন থেকে খানিক বিরতি। সেখানে ‘বিশ সাল বাদ’ ছবির বিখ্যাত গান ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল ন্যাড়া শাহরুখ খানকে।ছবিতে এই গান ব্যবহার করার বুদ্ধি দিয়েছিলেন পরিচালক অ্যাটলি। কিন্তু কোরিওগ্রাফি? রহস্য ভেদ করলেন খোদ কিং খান জানান যে এই নাচের কোরিওগ্রাফ করেছেন তিনি নিজেই। ঝড়ের গতিতে ভাইরাল হল তা সোশ্যাল মিডিয়ায়।

‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) ডান্স টিপস দিয়েছিলেন পর্দার ‘রাহুল’। তাতেই রীতিমতো টেনশনে ছিলেন শাহরুখ(SRK)। কিন্তু ২০২৩ সালে দাঁড়িয়ে ৫৭ বছর বয়সে নিজেই কোরিওগ্রাফি করার চ্যালেঞ্জ কীভাবে নিলেন SRK? বাদশা বলেছেন, গান শুনে নিজের মনের অনুভূতিই তাঁর নাচে ফুটে উঠেছে। ফ্যানেরা একথা মানতে নারাজ। তাঁদের মতে বয়স যত বাড়ছে ততই যেন খোলস ছেড়ে বেরোচ্ছেন শাহরুখ খান, দিন দিন পাল্টাচ্ছে তাঁর লুক, পাল্টাচ্ছে তাঁর অভিনয়, পাল্টাচ্ছে তাঁর পর্দায় উপস্থাপনা। তাই ‘জওয়ান’ মুক্তি নিয়ে উন্মাদনা তুঙ্গে।

 

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...