Friday, June 26, 2026

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে একাধিক মামলা। সেই মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আজ বৃহস্পতিবার আদালতে বসছেন না। ফলে রাজ্যের নজরে থাকা পঞ্চায়েতের সব মামলার আজ শুনানি অনিশ্চিত হয়ে পড়েছে। পঞ্চায়েত মামলাগুলি সরকারিভাবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

কিন্তু সেই শুনানি নিয়েও অনিশ্চয়তা। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিও আজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি না বসার কারণে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে গণনা শেষ হওয়ার পরও নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে রাশি রাশি মামলা হয়েছে। অনেকে মামলায় নজিরবিহীন রায় দিলেও মঙ্গলবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি। পঞ্চায়েতের ভুরি ভুরি মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে গাদা গাদা মামলা হয়েছে। গত দেড় মাস ধরে সেই সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা আমরা শুনতে পারছি না। আর এতে মানুষ ভাবছেন আমরা কাজ করছি না। আসলে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার চাপে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...