Monday, April 6, 2026

মক্কা থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা, অনিয়মের সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে। পুনর্নির্বাচন, ফলপ্রকাশও হয়ে গিয়েছে। কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে ভুরি মামলা এখনও চলছে হাইকোর্টে। ঠিক যেমন, মক্কা থেকে পঞ্চায়েতের ভোটের মনোনয়ন জমা দেওয়ার মামলায় আগে বিস্ময় প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

বৃহস্পতিবার তিনি নির্দেশ দিয়েছেন, এই অনিয়ম কী করে ঘটল, তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত করবে রাজ্যেরই তদন্তকারী সংস্থা সিআইডি। এ ব্যাপারে সিআইডির ডিআইজিকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । বিচারপতি বলেছেন, এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

মক্কা থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। সেই মনোনয়নপত্র আগেই বাতিল করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ফলে মোহারুদ্দিন পঞ্চায়েত ভোটে লড়তে পারেননি। এ বার হাইকোর্টের নির্দেশ, কী করে এমন ঘটল, তা তদন্ত করে দেখতে হবে সিআইডিকে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দের নজরদারিতে তদন্ত করবে তারা। বিচারপতি সিনহার নির্দেশ, চার সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...