Thursday, June 25, 2026

এই বর্ব.রতা মানবতার ল.জ্জা! মণিপুরের ন্যাক্কা.রজনক ঘটনায় তীব্র প্রতি.বাদ মমতার

Date:

Share post:

মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে টুইটে তীব্র প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। এই বর্বরতা মানবতার লজ্জা! বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) তীব্র প্রতিবাদ করেন মমতা। এদিন দুপুরে টুইট করে মমতা জানান, “মণিপুরের ভয়ঙ্কর ভিডিওতে উন্মত্ত জনতা দুই মহিলার সঙ্গে নির্মম আচরণ করেছে যা দেখে হৃদয় ভেঙে যায়। প্রান্তিক মহিলাদের উপর যে হিংসা চালানো হয় তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোনও শব্দে প্রকাশ করা যায় না। এই বর্বরতা মানবতার লজ্জা। দুষ্কৃতীদের এই ধরনের অমানবিককাণ্ডের নিন্দা ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।“

হিংসাদগ্ধ এই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিল তৃণমূলের (TMC) ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে রাজ্যের ভয়াবহ অবস্থার ছবিটা তুলে ধরেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমের ছবি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নয়। আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছি কী ভয়ংকর অবস্থায় রয়েছেন মণিপুরবাসী।” তৃণমূলের প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা ।

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...