Tuesday, March 31, 2026

ফিফা বিশ্বকাপ শুরু আগেই অকল্যান্ডে ব.ন্দুকবাজের হা.মলা! বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

নিউজিল্যান্ডে (Newzeland) শুরু হতে চলেছে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup)। আর সেই বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগেই রক্তাক্ত হল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ড (Auckland) শহরের কেন্দ্রস্থলে হামলা চালাল এক বন্দুকধারী। আর বন্দুকবাজের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। যার মধ্যে পুলিশ আধিকারিকও রয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় নিউজিল্যান্ডে আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স (Chris Hipkins)। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

অকল্যান্ডে ইডেন পার্কে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা হবে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে। তবে বন্দুকবাজের হামলা হওয়ার পর এই সূচির কোনও পরিবর্তন হবে না। এই হামলার সঙ্গে জঙ্গিযোগ নেই- জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন মাঠ -সহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন বলে জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ অকল্যান্ডের একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। ২৪ বছর বয়সি হামলাকারীর নাম মানু তাঙ্গি মতুয়া রিড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে বন্দুকবাজের মোকাবিলা করেছেন। এই কারণে পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

 

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...