Thursday, June 25, 2026

কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ২-০ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগের ম‍্যাচে খিদিরপুরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন তুহিন দাস এবং পরিবর্ত হিসেবে নামা শ‍্যামল বেসরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।

গত ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেও ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে সমস্যা ছিল। তাই এদিন খিদিরপুরের বিরুদ্ধে সিনিয়র দলের তিন ফুটবলার গুরসিমরত গিল, সৌভিক চক্রবর্তী ও মহম্মদ রাকিপকে নামানো হয়। ম‍্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটেই প্রথম গোল পায় লাল-হলুদ।ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন তুহিন দাস। তারপরে একাধিকবার চেষ্টা করলেও আর গোল করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। খিদিরপুরের খেলোয়াড়রা গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। তবে কোনও মতে সেই আক্রমণের ঝড় সামলে দেয় ইস্টবেঙ্গলের রক্ষণ।এরপর ম‍্যাচের ৭৫ মিনিটে মহম্মদ নিয়াসকে তুলে শ‍্যামল বেসরাকে নামান  ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন সেই শ‍্যামল বেসরা। তন্ময় দাসের কর্নারে বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করেন শ্যামল। আর এর জেরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ইস্টবেঙ্গল। এদিন ম‍্যাচে সেরা হন সৌভিক চক্রবর্তী।

আরও পড়ুন:এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে কী বললেন দ্রাবিড়?

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...