Wednesday, June 24, 2026

২১ জুলাই ঘিরে উন্মাদনা জনতার! শহরজুড়ে আজ আটোসাঁটো নিরাপত্তা, মেট্রোতেও চলবে নজরদারি

Date:

Share post:

আবেগের নাম ২১ যে জুলাই।২৪ এর লোকসভা ভোটের আগে ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী বক্তব্য রাখেন সেদিকে আজ নজর সকলের। ইতিমধ্যেই সুন্দরবন থেকে সোনামূখী, ডুয়ার্স থেকে ডোমজুড় গোটা রাজ্যের মানুষ কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই ধর্মতলার সভামঞ্চের কাছে ভিড় জমছে। আজ তৃণমূলের এই মহা জনসমাবেশকে ঘিরে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, রাস্তায় থাকবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। শুধুমাত্র শহরের রাস্তাতেই নয়, মেট্রোতেও একইভাবে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:২১ জুলাই তৃণমূলের মহা সমাবেশের দিনে কেমন থাকবে আবহাওয়া ?

সূত্রের খবর, তৃণমূলের শহিদ দিবসের দিনটিতে নিরাপত্তার জন্য ডেপুটি কমিশনার পদমর্যাদার, যুগ্ম কমিশনার পদমর্যাদার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রাস্তায় থাকবেন। ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালানো হবে। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দল মোতায়েন রাখা হচ্ছে। প্রস্তুত থাকবে ৬টি ক্যুইক রেসপন্স টিম। এছাড়াও মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুলিশ। সভাস্থলে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। প্রস্তুত ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক।

২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে। মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট।মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা। মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট। দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন।২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত। মঞ্চে ওঠার জন্য ৩টি সিঁড়ি তৈরি করা হয়েছে। একটি সিঁড়ি ব্যবহার করবেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি ২টি সিঁড়ি অন্যদের ব্যবহারের জন্য নির্মিত।মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...