Saturday, April 4, 2026

পঞ্চায়েতে আশাতীত জয়, ব্যবধান ৩০ শতাংশের: মানুষের আশীর্বাদে আপ্লুত অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) বিপুল সাফল্যে স্পষ্ট করে দিয়েছে বিরোধীদের লাগাতার কুৎসার পরও তৃণমূলের(TMC) প্রতি মানুষের ভালোবাসায় একফোঁটা ভাটা পড়েনি। বরং তা আরও বেড়েছে। সেই সাফল্যের খতিয়ান একুশের মঞ্চে তুলে ধরলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানালেন, আমার অনুমান ভুল প্রমাণ করে ৩০ শতাংশের ব্যবধান গড়ে পঞ্চায়েতে ৫২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। এটাই প্রমাণ করে মানুষ আমাদের পাশে রয়েছে।

শুক্রবার বৃষ্টি ভেজা একুশের মঞ্চে বক্তব্য রাখতে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের সকলকে নত মস্তকে প্রণাম। পঞ্চায়েতে যেভাবে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত মানুষের পঞ্চায়েত গঠিত হয়েছে তাতে মানুষকে ধন্যবাদ।নবজোয়ারে আমরা মানুষের কাছে গেছি, মানুষের সার্টিফিকেট নিয়ে প্রার্থী করেছি। মানুষই আমাদের জিতিয়েছে। নবজোয়ারে গিয়ে একাধিকবার আমি বলেছিলাম, ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল ১০ শতাংশ। তৃণমূল পেয়েছিল ৪৮ শতাংশ এবং বিজেপি ৩৮ শতাংশ। বলেছিলাম পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি ব্যবধান তৈরি হবে। তবে আমি ভুল ছিলাম ৩০ শতাংসের ব্যবধান হয়েছে। তৃণমূল পেয়েছে ৫২ শতাংশ ও বিজেপি পেয়েছে ২২ শতাংশ। কারণ বিজেপির কাছে ইডি রয়েছে, সিবিআই রয়েছে, মিডিয়া বিচার ব্যবস্থার একাংশ রয়েছে। কিন্তু তৃণমূলের কাছে মানুষ রয়েছে। মানুষের আশীর্বাদ যার কাছে থাকে তার আর কোনও কিছুর দরকার পড়ে না। ইডি, সিবিআই দেখিয়ে তৃণমূলকে দুর্বল করতে চাইলে মনে রাখবেন তৃণমূল বিশুদ্ধ লোহা। যত পোড়াবে তত মজবুত হবে।”

একইসঙ্গে ২৪-এর নির্বাচনের স্লোগান বেধে দিয়ে অভিষেক বলেন, ” আজকের এই জনসমাবেশ দেখে আমার ২০১০-এর একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। ২০১১-তে সিপিএমের বিদায় ছিল খালি সময়ের অপেক্ষা ছিল। এবারও ভারতজুড়ে একটাই জয়ধ্বনি, ২০২৪-এ জিতবে কে? INDIA আবার কে? ভারতবর্ষের সঙ্গে লড়বে কে? INDIA আবার কে?” ২৪-এর নির্বাচনে এই বিজেপিকে মানুষই ছুঁড়ে ফেলে দেবে। মানুষ চাইলে যাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করেছে, তাদের মাটিতে নামিয়ে আনতে মানুষের ৫ মিনিট সময় লাগবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...