Thursday, June 25, 2026

অ্যা*মিবার সংক্রমণে প্রাণ গেল দু’বছরের শিশুর

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে জ্বর, মাথাব্যাথা নিয়ে ভুগছিল দু’বছরের একটি শিশু।সেখান থেকেই শুরু। মাথাব্যাথা এতটাই চরমে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি বাচ্চাটিকে। চিকিৎসকরা জানান,ফ্লু নয়, বাচ্চাটির মৃত্যু হয়েছে অ্যামিবার সংক্রমণে। ১৯ জুলাই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নেভাদায়। কী এই অ্যামিবার সংক্রমণ? জানেন?

আরও পড়ুন:শহিদ দিবসে ‘জাগো বাংলায়’ বার্তা অভিষেকের, কী লিখলেন তিনি!

সিডিসি  অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র মতে, নেগ্লিরিয়া ফওলরি এক ধরনের অ্যামিবা । যার সন্ধান মেলে পরিষ্কার গরম জলে। দাবি, কোনও নদী, হ্রদেও পাওয়া যায় এই ধরনের অ্যামিবা। আর এই সমস্ত জায়গা থেকেই নাক থেকে শরীরে বাসা বাঁধে সে। তারপরেই আক্রমণ চলে মস্তিষ্কে। যাকে চলতি কথায় বলা হয় ‘মস্তিষ্ক খেকো’!এ এক বিরলতম সংক্রমণ। কয়েক লক্ষের মধ্যে একজনের শরীরে হতে পারে এই ধরনের সংক্রমণ।


মার্কিন মুলুকে দুবছএর ওই সন্তানটির মাথা খেয়ে নিয়েছিল আমিবা। তাই তার মৃত্যু হয়। যদিও মৃত শিশু উডরো টার্নার বান্ডির মা ব্রিয়ানার একটি ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, ১৯ জুলাই রাত ২টো ৫৬ নাগাদ মারা গিয়েছে তাঁদের সন্তান। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফ্লু জাতীয় সমস্যায় ভুগছিল উডরো। জ্বরের সঙ্গেই ছিল মাথায় যন্ত্রণাও। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলার পর মারা যায় ওই শিশুটি।মৃত শিশুর পরিবারের দাবি. উডরোর শরীর খারাপের আসল কারণ জানার পরেই তার চিকিৎসায় আর সচেষ্ট হননি চিকিৎসকরা। এমনকী সিডিসির তরফেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...