Wednesday, April 8, 2026

দলনেত্রীর নেতৃত্বেই ২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপি উৎখাত হবে: সুব্রত বক্সি

Date:

Share post:

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হচ্ছে। দলের সব স্তরের নেতা-কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়েছেন। লক্ষাধিক মানুষের সমাগমে সরগরম ধর্মতলা চত্বর।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, তৃণমূল কর্মী সমর্থকরা নেত্রীর দেখানো পথে আগামী দিনে লড়াই করবেন। আগামী লোকসভা ভোটের রুপরেখা আজ দলের নেত্রী জানাবেন।আজ বাংলার ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন তাদের শ্রদ্ধা জানাই। আমাদের সঙ্গে দলনেত্রীর পাশাপাশি আছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর লড়াই আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে।লোকসভা ভোটে বিজেপিকে হটাতে INDIA জোট তৈরি হয়েছে। এই জোটের সর্বাগ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার বলেন, নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব।লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশ ছাড়া করতে হবে। সর্বাগ্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়াইয়ের রসদ জোগাতে সঙ্গে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...