Wednesday, June 24, 2026

মাঠে ফিরতে মরিয়া পন্থ, জিমে ঝরাচ্ছেন ঘাম, ভাইরাল ভিডিও 

Date:

Share post:

নিজের ফিট হয়ে ওঠার আরও এক ভিডিও সামনে আনলেন ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। গতমাসেই সিড়ি দিয়ে ক্র‍্যাচ ছাড়া হেঁটে ওঠার ছবি সামনে আনেন পন্থ। আর গতকাল জিমে কসরত করছেন তিনি, এমনই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পন্থ। আর এই ছবি সামনে আসতেই মন কেড়েছে পন্থের অনুরাগীদের। তারা আশা করছেন, খুব শিগগিরি মাঠে ফিরবেন তিনি।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। হয় অস্ত্রোপচারও। এই মুহূর্তে এনসিএতে রিহ‍্যাবে আছেন তিনি। সেখানে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টায় পন্থ। সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া তিনি। মাঠে ফিরতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতের উইকেটরক্ষক। গতকাল একটি ভিডিও পোস্ট করেন পন্থ, সঙ্গে ক্যাপশনে লেখেন, “যে জিনিসের জন্য পরিশ্রম করবেন, সেটা পাবেনই, তবে শুধু ইচ্ছে পুষে রাখলে পাওয়া যায় না।” ভিডিওতে দেখা যাচ্ছে, এনসিএ-তে ওজন তুলছেন পন্থ। শুধু তাই নয়, পন্থকে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে দেখা গিয়েছে। আর ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পন্থের শরীরচর্চার ভিডিও দেখে আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকেরা।

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের, টপকে গেলেন গাভাস্কর-ধোনিকে

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...