Monday, April 27, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের, টপকে গেলেন গাভাস্কর-ধোনিকে

Date:

Share post:

বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম‍্যাচ খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রেকর্ড ভাঙলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে।

বৃহস্পতিবার ক‍্যাবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত শুরু করেন রোহিত। ৮০ রানে আউট হন ভারত অধিনায়ক। আর এই রান করতেই নজির গড়েন তিনি। টেস্ট ওপেনার হিসেবে ২০০০ রানের মাইলস্টোন পূর্ণ করেন হিটম্যান। এক্ষেত্রে পিছনে ফেলে দেন সুনীল গাভাস্কর এবং গৌতম গম্ভীরকে। গাভাস্কর ও গম্ভীর ৪৩টি ইনিংসে ওপেন করতে নেমে ২০০০ রান পূর্ণ করেন। রোহিত ওপেনার হিসেবে ভারতের হয়ে টেস্টে ২০০০ রান করেন ৪০টি ইনিংসে।

শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে আরও একটি নজির গড়েন ভারত অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে বীরেন্দ্র সেহবাগ এবং মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রোহিত শর্মা। রোহিতের তিন ফর্ম‍্যাট মিলিয়ে এখনও পযর্ন্ত রান সংখ‍্যা ১৭,২৯৮। যেখানে ভারত, এশিয়া একাদশ ও আইসিসি একাদশের হয়ে মাঠে নেমে সেহবাগ তিন ফর্ম্যাট মিলিয়ে মোট করেন ১৭২৫৩ রান।  ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ধোনি তিন ফর্ম্যাট মলিয়ে করেন ১৭২৬৬ রান। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

এদিকে টেস্টে হিট হয়ে গিয়েছে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। তাঁদের জুটি দ্বিতীয় টেস্টেও গড়ে ফেলেছেন বড় নজির।ভারতীয় ওপেনিং জুটি হিসেবে প্রথমবার এশিয়ার বাইরে টানা দু’টি টেস্ট ম্যাচে একশোর বেশি রানের পার্টনারশিপ করার নজির গড়লেন রোহিত-যশস্বী। এই নজির আর কোনও ভারতীয় ওপেনিং জুটির নেই।

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বিরাট ব‍্যাটিং কোহলির, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...