Wednesday, June 3, 2026

মণিপুরে বি.বস্ত্র করে মহিলাকে হাঁটানোর কাণ্ডে গ্রেফ.তার মোট ৪

Date:

Share post:

মণিপুর নিয়ে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের আগুনের মাঝে গ্রেফতার করা হল আরও তিন অভিযুক্তকে। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল একজনকে। অশান্ত মণিপুরে বুধবার রাতে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও ভাইরাল হতেই চরম বিপাকে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। মণিপুরের অশান্তির ঘটনায় ৭৮ দিন পরে মুখ খুলতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোষীদের কঠোর শাস্তির কথাও বলেন তিনি। সেইমতো বৃহস্পতিবার থেকেই সেই ভিডিও দেখেই অভিযুক্তদের খুঁজতে শুরু করে পুলিশ। গতকালই একজনকে গ্রেফতারির খবর মেলে।এরপর বৃহস্পতিবার গভীর রাতে ধরা পড়ল আরও তিনজন। এইনিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন:মণিপুরের মহিলাদের উপর অ.ত্যাচারের ঘটনায় গ্রে.ফতার ৪, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

বুধবার রাতেই মণিপুরের এক চরম নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। ঘটনাটি গত ৪ মে ঘটেছে। দুই মাঝবয়সি মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হল আড়াই মাস আগে ঘটে যাওয়া সেই ঘটনার খবর এতদিন জানতই না মণিপুরের বিজেপি সরকার।এমনকি মণিপুরের অশান্তি নিয়ে কোনও কথাও তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সংসদের বাদল অধিবেশনের ঠিক আগের দিন এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ওঠে নিন্দার ঝড় । বিরোধীরাও এই প্রশ্নে সরব হন। সংসদের অধিবেশন শুরুর আগে এই ঘটনার তীব্র নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী। বলেন, ‘এই ঘটনা সভ্য সমাজের লজ্জা।’ এমনকি নড়ে বসে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সরকার পদক্ষেপ না করলে আদালতই স্বতঃপ্রোদিত পদক্ষেপ করবে।’ এর পরেই মণিপুর পুলিশের তরফে জানানো হয়, ওই ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের চিহ্নিতকরণ ও খোঁজার কাজ শুরু হয়। সক্রিয় হয়ে ওঠে মণিপুর পুলিশ। এরপরই শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি। এই ঘটনায় এখনও অবধি গ্রেফতারির সংখ্যা দাঁড়াল চার।

অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, গত ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য হিংসার আবহে লুকিয়ে পড়েছিলেন বনে। পুলিশ তাঁদের উদ্ধার করলেও পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান।
ঘটনায় মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, ‘‘তদন্ত চলছে। যাঁরা এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের সকলকে গ্রেফতার করা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলছি না।’’
পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্ত ৩২ বছরের যুবককে বুধবার থৌবাল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর সময় তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন।  উত্তেজিত জনতা তাঁর বাড়িও জ্বালিয়ে দিয়েছে। এমনিতেই গত দু’মাসের বেশি সময় ধরে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মণিপুর। হিংসার কারণে উত্তর-পূর্বের রাজ্যটিতে দেড়শোর বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ ঘরছাড়া। হিংসাদীর্ণ সেই মণিপুরেই মহিলাদের উপর এই নৃশংস বর্বরতার ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...