Wednesday, June 24, 2026

মণিপুরের মহিলাদের উপর অ.ত্যাচারের ঘটনায় গ্রে.ফতার ৪, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

Date:

Share post:

মণিপুরের (Manipur) ঘটনায় মাথা নিচু হয়েছে দেশের। বিগত কয়েক মাস ধরেই দুই জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। আর এমন আবহেই প্রকাশ্যে এসেছে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো। বুধবার ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব হন সকলে। এই ঘটনার পরই ভাইরাল ভিডিয়ো দেখে প্রথমেই এক অভিযুক্তকে গ্রেফতার করে মণিপুর পুলিশ (Manipur Police)। আর বৃহস্পতিবার সন্ধেয় ফের গ্রেফতার করা হল আরও ৩ অভিযুক্তকে। এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে টুইট করে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনায় মণিপুরের মুখ্য সচিব ও ডিজিপির কাছে রিপোর্ট চেয়ে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে এনএইচআরসি। তদন্তের অগ্রগতি-সহ নির্যাতিতাদের শারীরিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় বৃহস্পতিবার সকালেই একজনকে গ্রেফতার করা হয়েছিল। তার নাম হুইরাম হেরোদাস মেইতি। এরপর আরও ৩ জনকে গ্রেফতার করার কথা জানাল মণিপুর পুলিশ। তাদের নাম অবশ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

মণিপুর পুলিশ টুইটারে আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে, হাড়হিম করা ওই ভিডিয়ো দেখার পরই তীব্র নিন্দা করেন মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...