Sunday, June 14, 2026

পারিশ্রমিকে রহমানকে ছাপিয়ে গেলেন জওয়ান- এর ডেবিউ সঙ্গীত পরিচালক!

Date:

Share post:

শাহরুখ খানের (Shahrukh Khan) আগামী সিনেমা জওয়ান – এর (Jawan ) প্রথম ঝলক সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। সিনে বিশ্লেষকরা মনে করছেন ‘পাঠান’ এর সাফল্যকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে বলি বাদশা। এই ছবিতে দক্ষিণী পরিচালক (South Indian Director) থেকে অভিনেতার উপস্থিতি সম্পর্কে সকলেই জানেন। কিন্তু এবার চমক গানে। সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে নবাগত অনিরুদ্ধ রবিচন্দর (Anuruddha Ravichander ) বড়পর্দায় বলিউড ডেবিউ হচ্ছে তাঁর জওয়ানের হাত ধরে। আর সেখানেই পারিশ্রমিকের নিরিখে এ আর রহমানকে (A R Rahman) টপকে গেলেন তিনি।

অ্যাকশন প্যাকড জওয়ান সিনেমার ট্রেলারে ৬ রকম লুকে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। ইতিমধ্যেই সেই ঝলক প্রকাশ্যে এসেছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayantara) নজর কেড়েছেন। আবার এই ছবিতে খলনায়কের চরিত্র রয়েছে বিজয় সেতুপতি। তবে লাইমলাইট কেড়েছেন ‘কোলাভরি ডি’ কম্পোজার অনিরুদ্ধ। এ আর রহমান এবং এম কিরাবাণীকে পেছনে ফেলে এই সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। নবাগত মিউজিক ডিরেক্টর হিসেবে এই ঘটনা নজিরবিহীন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, “শাহরুখ স্যারের ছবি দেখে বড় হয়েছি। ওনার বড় ফ্যান আমি। ওঁর ছবিতে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। ওঁর সঙ্গে দেখাও হয়েছে। এই ছবির মাধ্যমে আমার শ্রোতাদের পরিধি আরও বিস্তৃত হবে।” এখন অ্যাটলি কুমার পরিচালিত , কিং খান অভিনীত ‘জওয়ান ‘- এর গান SRK ফ্যানেদের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার। সিনেমা মুক্তি আগামী ৭ সেপ্টেম্বর।

 

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...