Friday, April 3, 2026

জামুরিয়ায় উল্টে গেল মালগাড়ি! গুরুতর জ.খম কমপক্ষে ৬ শ্রমিক

Date:

Share post:

ফের উল্টে গেল মালগাড়ি (Freight Train)। দুর্ঘটনার জেরে গুরুতর জখম কমপক্ষে ৬ শ্রমিক। শুক্রবার দুপুরে আসানসোলের (Asansol) জামুড়িয়ার (Jamuria) তপসি রেল সাইডিং (Rail Siding) এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে রেল সাইডিংয়ে মালগাড়ির একটি বগি থেকে লোহার জিনিসপত্র নামানোর কাজ করছিলেন শ্রমিকেরা। আর মালগাড়ির একটি নির্দিষ্ট অংশ থেকে লোহার জিনিসপত্র নামানোর ফলে বগির একটি দিক হালকা হয়ে পড়ে। এর জেরেই মালগাড়ির ভারী দিকটি উল্টে যায়। তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। জখম হন কর্মরত শ্রমিকরা। তাঁদের সকলেরই মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গভীর চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ এবং জামুড়িয়া থানার পুলিশ। এদিকে রেল সাইডিংয়ে বড় দুর্ঘটনা ঘটায় সমস্যায় পড়ে অনান্য মালগাড়িগুলিও। পূর্ব রেলওয়ে সূত্রে খবর, রেলওয়ে সাইডিংয়ে এদিন দুর্ঘটনাটি ঘটেছে। তবে এতে ট্রেন চলাচলে কোন সমস্যা হবে না। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...