Friday, June 26, 2026

ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল: একুশের মঞ্চে জগদীশ বসুনিয়া

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) তৃণমূলের(TMC) বিপুল সাফল্যের পর ২১ জুলাই শহিদ দিবসে বাড়তি উন্মাদনা শহরে। তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে তিল ধারণের জায়গা নেই ধর্মতলা চত্বরে। বিশাল এই জনসমাগমের মাঝে একুশের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করা বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেতা জগদীস বসুনিয়া।

এদিনের সভা থেকে বসুনিয়া বলেন, “উত্তরবঙ্গের মানুষ আজ বুঝতে পেরেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের কথা ভাবেন। তাঁদের সমস্যার কথা বোঝেন। তাঁর হাত ধরেই অনেক উন্নতি হয়েছে উত্তরবঙ্গের। কিন্তু তারপরও বিজেপির মতো কিছু শক্তি উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা সফল হয়নি।”

এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা জগদীস বসুনিয়া বলেন, উত্তরের মানুষকে বঞ্চনার কথা বলে উসকানি দেওয়া হয়। কয়েক বছর আগে এখানে কিছুই ছিল না। উত্তরবঙ্গ একটা জেলা ছিল। সেখানে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষকে উসকানি দিচ্ছে বিজেপি। কিন্তু উত্তরের মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা তৃণমূল কংগ্রেসের পাশেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে। মানুষে মানুষে ভেদাভেদ নয়, মাথার ওপর ছাদ, পেটের ভাত এটাই আসল। এই জন্যই আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আগামী চব্বিশের নির্বাচনে এ রাজ্য থেকে তৃণমূলকে বিয়াল্লিশে বিয়াল্লিশ করে বিজেপিকে উৎখাত করার ডাক দেন জগদীশ বসুনিয়া।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...