Saturday, March 14, 2026

I.N.D.I.A. জিতবে, পতাকা হাতে পাশে থাকবে তৃণমূল: মোদি হটানোর দামামা বাজালেন মমতা

Date:

Share post:

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। শুক্রবার, ধর্মতলায় মহাসমাবেশের মঞ্চ থেকে I.N.D.I.A.-র জয়ের বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর কথায়, “ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারবে। ভারত জিতবে। মোদি হারবে। বিজেপি হারবে। এটা ছাড়া আমাদের কোনও স্লোগান নেই“।

লক্ষ্য লোকসভা নির্বাচন। কেন্দ্র থেকে মোদি সরকারকে হটানোর ডাক দিয়ে ইতিমধ্যেই গঠন হয়েছে বিরোধীদের জোট I.N.D.I.A.। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই I.N.D.I.A.-র জয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “জিতেগা ইন্ডিয়া।“ তবে, কোনও চেয়ারের লোভে জোটে নেই তৃণমূল। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আমি খুশি, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে আমরা INDIA নামে একটি জোট তৈরি করতে পেরেছি। গোটা ভারতবর্ষে এই ব্যানারে লড়াই হবে। আমরা কোনও চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই গোটা দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক।“

মমতার কথায়, “বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। বিজেপি সব সীমা পার করে ফেলেছে।“ তিনি ঘোষণা করেন, “আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সব ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ইন্ডিয়া, এই ব্যানারে হবে।”

তৃণমূল সভানেত্রী বলেন, ”আগামী ২৪-এ নতুন ইন্ডিয়ার জন্ম হবে। উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য।”মমতা অভিযোগ, পুলওয়ামার মতো ঘটনার ঘটানোর জন্য ষড়যন্ত্র করছেন মোদি। শুভেন্দু অধিকারীর নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি রাজ্যে ৩৫৫-র করার ষড়যন্ত্র করছে, প্রকাশ্যে বলছে। সভার শেষে ‘জয় বাংলা’র পাশাপাশি ’জয় ইন্ডিয়া’র স্লোগানও দেন তিনি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...