Friday, June 26, 2026

ফের একুশের সভায় নচিকেতার গানে মাতলেন তৃণমূলের লক্ষাধিক কর্মী-সমর্থক

Date:

Share post:

সময় দুপুর প্রায় ১টা । বৃষ্টি ভেজা ২১-এর মঞ্চে বক্তৃতা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখনই মঞ্চে প্রবেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিদিকে দেখে তখন উল্লাসে ফেটে পড়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা । সভাস্থল জুড়ে ‘জয় বাংলা’ ধ্বনি । বক্তৃতা থামিয়ে দিলেন অভিষেক । তখন দিদিকে শোনার জন্য অপেক্ষায় সবাই ।

এমন এক মূহূর্তে গান ধরলেন নচিকেতা – ‘যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়…’ফের এবারের একুশের সভায় উপস্থিত লক্ষাধিক তৃণমূল কর্মী-সমর্থক তখন নচিকেতার কন্ঠের জাদুতে তালে তাল মিলিয়ে গলা মেলাচ্ছেন।মূহূর্তের মধ্যে বদলে গেল পরিবেশ।

এবারই প্রথম নয়।গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে একুশের মঞ্চে হাজির থাকেন নচিকেতা।তিনি নিজেই বলেছেন, আমাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন, এটাই সবচেয়ে বড় কথা।এবারও নেত্রীর ডাকে সাড়া দিয়ে নিমেষে মাতিয়ে দিলেন তিনি।দূরদূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এযেন বাড়তি পাওনা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...