Saturday, April 4, 2026

আইসিস যোগে গ্রেফতার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া

Date:

Share post:

জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের(Aligar Muslim University) পড়ুয়া। ফাইজান আনসারি নামে ওই পড়ুয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে গ্রেফতার করে এনআইএ(NIA)। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আইসিসের মতাদর্শ প্রচারের পাশাপাশি দেশের নানা প্রান্তে জঙ্গি হামলার ছক কষেছিল এই অভিযুক্ত।

১৯ বছর বয়সি ফাইজান আদতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফাইজানের রাঁচি ও উত্তরপ্রদেশের বাড়িতে দু’দিন ধরে তল্লাশি চালায় এনআইএ-র আধিকারিকরা। তারপর ১৯ জুলাই হেফাজতে নেওয়া হয় ফাইজানকে। জেরা করার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ফাইজানের একাধিক যন্ত্রপাতি ও কাগজপত্রও। তদন্তকারীদের তরফে জানা গিয়েছ, ভারতে থেকে বিদেশের আইসিসের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত অভিযুক্ত ফাইজান। তদন্তকারীরা জানিয়েছেন, বেশ কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল ফাইজানের। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইসিসের মতাদর্শ ছড়ানোর কাজও করত সে। তবে অভিযুক্ত ফাইজানের মূল কাজ ছিল, আইসিসের নতুন সদস্যদের মধ্যে সন্ত্রাসবাদের বীজ ছড়িয়ে দেওয়া। কারণ ভারতের মাটিতে এখনও আইসিস জঙ্গিদের পর্যাপ্ত ক্যাডার নেই। সেই বাহিনী তৈরির দায়িত্ব ছিল ফাইজানের হাতেও। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি ও ইউএপিএ অনুসারে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। চলছে তদন্ত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...