Monday, April 13, 2026

ইউক্রেন-রাশিয়া নাকি যু.দ্ধ চলছে আমেরিকা-রাশিয়ার মধ্যে?

Date:

Share post:

প্রায় দেড় বছর হতে চলল বিশ্বের দুই দেশের মধ্যে যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) খবরের শিরোনামে উঠে আসে। মাঝে যুদ্ধ বিরতির কথা প্রকাশে এলেও, দুই দেশের কেউই সমঝোতায় আসতে চাইছেন না। যার ফল হিসেবে হামলা-পালটা হামলা চলছেই। এই প্রত্যাঘাতে জেলেনস্কির দেশকে হাতিয়ার জোগাচ্ছে বাইডেনের দেশ আমেরিকা (America)। কিভের জন্য বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করল আমেরিকা। জানা গিয়েছে, ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন। সেখানেই প্রশ্ন তাহলে কি আসলে যুদ্ধটা রাশিয়া আর আমেরিকার(Russia v/s America) মধ্যে?

বাইডেনের দেশের তরফে ঘোষিত প্যাকেজে কিভকে একাধিক সারফেস টু এয়ার মিসাইল দেবে আমেরিকা। একইসঙ্গে দেওয়া হবে স্ট্রাইকার সাজোয়াঁ গাড়ি। এতে বাড়ল রাশিয়ার বিপদ। তবে এখানেই শেষ নয়। ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভলিন মিসাইল, স্টিংগার ক্ষেপণাস্ত্র, হিমারস রকেট সিস্টেম ও বিমান বিধ্বংসী হাতিয়ারও দেবে ওয়াশিংটন। কয়েকদিন আগে পুতিনের সেনা বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল ইউক্রেন। তাতে বিতর্কেও জড়িয়েছে জেলেনস্কির দেশ। এহেন পরিস্থিতে কিভকে এই ভয়ঙ্কর হাতিয়ার দিয়েছে ওয়াশিংটন।

ক্লাস্টার বোমা এতটাই ভয়ঙ্কর যে বিশ্বের ১২০টি দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। পুতিনের হুমকি ফুঁৎকারে উড়িয়ে ইউক্রেনকে এই নিষিদ্ধ ক্লাস্টার বোমা পাঠাচ্ছে আমেরিকা। তবে ইউরোপের কিছু বন্ধু দেশও বাইডেনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

আরও পড়ুন:অনিচ্ছাকৃত ‘ভুল’ না গাফিলতি? করমণ্ডল দু.র্ঘটনার আসল কারণ সংসদে জানালেন রেলমন্ত্রী

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...