Saturday, June 13, 2026

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে দাপট ভারতের, ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৮৬। ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে। প্রথম ইনিংসে ভারত করে ৪৩৮ রান। ১২১ রান করেন বিরাট কোহলি।

প্রথম দিন যেই জায়গাতে শেষ করেছিলেন ভারতের দুই ব‍্যাটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকেই ব‍্যাট হাতে দাপট শুরু করলেন তাঁরা। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করতে বিরাটের বাকি ছিল মাত্র ১৩ রান। দ্বিতীয় দিনের শুরুতেই তা করে ফেলেন বিরাট। চার মেরে নিজের শতরান পূরণ করেন তিনি। শতরান করে ব্যাট আকাশে তোলেন। বিরাটের শতরানের পরই অর্ধশতরান করেন জাদেজা। তবে এরপরই ছন্দপতন। রান-আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপরই আউট হন জাদেজা। রোচের বলে আউট হন তিনি। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫২ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন। প্রথম টেস্টের মতন দ্বিতীয় টেস্টেও রান পেলেন না ইশান কিষাণ। ২৫ রান করেন তিনি। ৫৬ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বীন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। ১টি উইকেট নেন করেন শ্যানন গ্যাব্রিয়েল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক‍্যারিবিয়ানরা। তেজনারায়ণ চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্রেগ ব্রাথওয়েট। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ক‍্যারিবিয়ানদের প্রথম আঘাত আসে ৩৪.২ ওভারে। জাদেজার বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন তেজনারায়ণ চন্দ্রপল। চন্দ্রপল করেন ৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে রয়েছেন ব্রাথওয়েট এবং ম্যাকেঞ্জি। ৩৭ রান করে অপরাজিত ব্রাথওয়েট। ১৪ রানে অপরাজিত ম্যাকেঞ্জি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...