Tuesday, April 14, 2026

ইন্টার মায়ামির হয়ে অভিষেক মেসির, নেমেই দলকে জেতালেন লিও

Date:

Share post:

প্রতিক্ষার অবসান। ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল লিওনেল মেসির। আর অভিষেক ম‍্যাচে গোল করে দলকে জেতালেন তিনি। শনিবার ভারতীয় সময় ভোরে আমেরিকার মেজর সকার লিগের ম‍্যাচে নামে ইন্টার মায়ামি। ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। আর সেই ম‍্যাচে ২-১ গোলে জয় পেল মেসির দল।

ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকে মাঠে নামেননি মেসি। লিও নামেন ম্যাচের প্রায় ৫৩ মিনিটে। মাঠে নেমেই নিজের পায়ের জাদু দেখান মেসি। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। ফ্রিকিক নেন সেই মেসিই। যেই সুযোগের সৎ ব‍্যবহার করেন লিও। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি। আর মেসির গোলের সুবাদেই জয় পায় মায়ামি। লিও যখন মাঠে নামে তখন ম‍্যাচের ফলাফল ছিল ১-১। আর ইনজুরি টাইমে মেসি গোল করায় ম‍্যাচ শেষ হয় ২-১ গোলে। ম‍্যাচে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। এদিকে মেসির অভিষেকের দিন আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছে সার্জিও বুসকেটসেরও। মেসিকে মাঠে নামানোর প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর প্রাক্তন সতীর্থকেও মাঠে নামান ইন্টার কোচ টাটা মার্টিনো।

মেসির অভিষেক ম‍্যাচে সাক্ষী থাকতে উপস্থিত ছিল প্রচুর তারকা। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে। এছাড়াও মেসিকে দেখার জন্য মায়ামির সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ।

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে দাপট ভারতের, ক‍্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...