Wednesday, June 24, 2026

নজিরবিহীন! পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগ, সোমেই ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে মামলার পাহাড়। আর সোমবারই পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৭৩টি মামলা শুনবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এর মধ্যে অনেক জনস্বার্থ মামলাও (PIL) রয়েছে। পাশাপাশি তালিকার বাইরেও কয়েকটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক দিনে পঞ্চায়েতের ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে যা এই প্রথম।

রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য সোমবারের দিনটি হাই কোর্টে গুরুত্বপূর্ণ হতে পারে। ছুটির দিন বাদ দিয়ে উচ্চ আদালতের প্রতি দিন মামলার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকেই নির্ধারিত হয় কোন মামলা কখন শুনানি হতে পারে। তবে হাই কোর্টের সোমবারের তালিকা বলছে, পঞ্চায়েত ভোটের অন্তত ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চে রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাগুলির শুনানি শুরু হওয়ার কথা। সূত্রের খবর, সোমবার শুরুতেই পঞ্চায়েত নির্বাচনের হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলাগুলির শুনানি রয়েছে। এরপরই রয়েছে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে মামলাটিও। সেই মতো রাজ্য নির্বাচন কমিশন জয়ীদের উদ্দেশে বিজ্ঞপ্তিও জারি করে। পাশাপাশি সোমবার পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলাটিরও শুনানি রয়েছে। এছাড়া নির্বাচনে শংসাপত্র নিয়ে অভিযোগের একাধিক মামলার শুনানি রয়েছে। তালিকায় রয়েছে রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদনের বিষয়টিও।

তবে সোমবার শুধু প্রধান বিচারপতির এজলাসই নয়, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে প্রায় ২৮টি মামলার শুনানি রয়েছে। এ ছাড়া বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তিনটি মামলার শুনানি রয়েছে। ওই মামলাগুলি বিচার করতে পারেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের যৌথ বেঞ্চ। পাশাপাশি সোমবার শুনানির তালিকায় প্রায় ১৬টি মামলা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এবং হাই কোর্টের আরও কয়েকটি বেঞ্চের শুনানির তালিকায় রয়েছে পঞ্চায়েত সংক্রান্ত মামলা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...