Wednesday, June 24, 2026

অগ্নি.মূল্য সব্জি! জাতীয় সড়ক থেকে ট্রাকবোঝাই টোম্যাটো নিয়ে পালাতে গিয়ে গ্রে.ফতার দম্পতি

Date:

Share post:

টোম্যাটো কিনতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তর। তাই পকেট বাঁচাতে দুর্ঘটনার ভান করে ট্রাকসুদ্ধ টোম্যাটো হাইজ্যাকের প্ল্যান কষেছিলেন এক দম্পতি। যদিও শেষরক্ষা হয়নি। উল্টে শ্রীঘরে ঠাঁই হল দম্পতির। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

আরও পড়ুন:ভাবা যায়! টমেটো লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দম্পতি তামিলনাড়ুর ভেলোরের বাসিন্দা। জাতীয় সড়কে ডাকাতি, ছিনতাই করে এমন একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত। গত ৮ জুলাই চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে টোম্যাটোবোঝাই ট্রাক নিয়ে কোলার যাচ্ছিলেন মাল্লেশ। বেঙ্গালুরুতে তাঁর গাড়ি থামায় অভিযুক্ত দম্পতি। ওই স্বামী এবং স্ত্রী নিজেদের গাড়িতে ছিলেন। তাঁরা দাবি করেন, ট্রাকটি তাঁদের গাড়িতে ধাক্কা দিয়েছে। সে কারণে ক্ষতিপূরণ চান তাঁরা।

ট্রাকে বসে থাকা কৃষক ক্ষতিপূরণ দিতে রাজি হননি। অভিযোগ, তখন তাঁকে মারধর করে ট্রাক থেকে বার করে দেওয়া হয়। এর পর টোম্যাটোসমেত সেই ট্রাক নিয়ে পালিয়ে যান ওই দম্পতি। ট্রাকে ছিল আড়াই টন টোম্যাটো, যার দাম আড়াই লক্ষ টাকা। থানায় অভিযোগ করেন মাল্লেশ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরএমসি ইয়ার্ড পুলিশ। সিসি ক্যামেরায় সেই ট্রাকের গতিবিধি দেখে দুষ্কৃতীদের কুকীর্তি ফাঁস করে তারা। শনিবার গ্রেফতার হন ২৮ বছরের ভাস্কর এবং তাঁর ২৬ বছরের স্ত্রী সিন্ধুজা। বাকি তিন জন এখন ফেরার। তাঁদের খোঁজ চলছে।
কয়েক দিন আগে এক কেজি টোম্যাটোর দাম ২০০ টাকা ছাড়িয়েছিল।এখনও টোম্যাটোর দাম অগ্নিমূল্য। আকাশছোঁয়া টোম্যাটোর কিনতে হাত পুড়ছে সকলেরই। বহু জায়গায় এই বহুমূল্য টোম্যাটো চুরির অভিযোগ উঠেছে। টোম্যাটোর জন্য খুনও করার অভিযোগও উঠেছে। এ বার জাতীয় সড়কে টোম্যাটোবোঝাই ট্রাক লুটের অভিযোগ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...