Saturday, June 13, 2026

ভাবা যায়! টমেটো লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা

Date:

Share post:

ভাবা যায়! না মানে কখনও এটা কী ভাবতে পেরেছেন যে টমেটো পাহারা দিতে বাউন্সারের প্রয়োজন!নিরাপত্তার খাতিরে সোনা-হিরের মতো দামি রত্নের দোকানে বা ব্যক্তির নিরাপত্তার জন্য বাউন্সার রাখা হয়। তবে টমেটো পাহারায় বাউন্সারের প্রয়োজন এটা বোধহয় খানিকটা অবিশ্বাস্য লাগছে! কিন্তু অবিশ্বাস্য লাগলেও সত্যি।

গত কয়েক সপ্তাহে দামে বাকি সবজিকে পিছনে ফেলে দিয়েছে টমেটো (Tomato)। প্রায় সোনার দামে বিকোচ্ছে এই ফসল! ছুঁয়ে দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে! সেই টমেটো লুট হতে পারে এই আশঙ্কায় এবার দোকানে বাউন্সার রাখলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক টমেটো বিক্রেতা।

সূত্রের খবর, বারাণসীর গলিতে সবজির দোকান অজয় ফৌজি নামের ওই ব্যক্তির। অন্যান্য সবজির পাশাপাশি টমেটোও বিক্রি করেন তিনি। অজয় বলেন, ‘টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি। লোকে টমেটো পেতে হিংস্র হয়ে উঠছে, এমনকী লুটও করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। ১৬০ টাকা কেজি টোম্যাটো বিক্রি হচ্ছে। লোকে ৫০ বা ১০০ গ্রাম টমেটো কিনছেন’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লক্ষ টাকার টমেটো চুরি হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে এক সবজি বিক্রেতার দোকান থেকে টমেটো, লঙ্কার মতো দামি সবজি চুরি করেছে দুষ্কৃতীরা।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট রিপোর্ট তলব হাইকোর্টের, হারবে জেনে লাফাচ্ছেন অধীর: কুণাল

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...