Wednesday, June 24, 2026

বিত.র্ক এড়াতে আলিয়া-রণবীরের সিনেমায় সেন্সরের কাঁচি, রইল কি ‘খেলা হবে’ স্লোগান!

Date:

Share post:

বলিউডে (Bollywood) ফিরছে ৯০ এর দশকের রোমান্টিক ছবি। ভিনরাজ্যের দুই পরিবারের সন্তানদের প্রেমের কাহিনী সিলভার স্ক্রিনে নিয়ে আসছেন করণ জোহর (Karan Johar) । আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ (Rocky aur Rani ki Prem Kahani)। আদ্যন্ত যশ চোপড়া ঘরানার সিনেমা হলেও, সেন্সরের কাঁচি এড়াতে পারল না আলিয়া ভাট ও রণবীর সিং(Alia Bhatt and Ranveer Singh)জুটির এই দ্বিতীয় ছবি। ট্রেলারে ঝড় তুলেছিল ‘খেলা হবে’ ডায়লগ। সিনেমায় এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রসঙ্গও। বিতর্ক এড়াতে এই সব কিছুকে কি বাদ দেওয়া হল?

ছবির মূল গল্পে আলিয়া ভাট বাঙালি পরিবারের কন্যা। খুব স্বাভাবিকভাবেই তাঁর কথায় আচার-আচরণে বারবার বাংলার নানা প্রসঙ্গ উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং খেলা হবে ডায়লগ। তা যে দর্শক টানতে করা হয়েছিল, সে প্রসঙ্গে দ্বিমত না থাকলেও এবার সেন্সর বোর্ড (Central Board of Film Certification) নড়েচড়ে বসল। ছবি দেখে বেশ কিছু সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হল বলে খবর। মদের এক পুরনো ব্র্যান্ডের নাম বদল থেকে শুরু করে লোকসভা প্রসঙ্গ, সবার উপরেই কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। অন্তর্বাসের উচ্চারণে বদল আনা হয়েছে। আর বাদ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। তাই আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ বড়পর্দায় শোনা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। সব এডিট সম্পূর্ণ করার পর ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৮ মিনিট। আপাতত শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত কলাকুশলীরা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...