Friday, June 12, 2026

মানহানির মিথ্যা অভিযোগ! তহেলকাকে বড় অঙ্কের জরিমানার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

মিথ্যা অভিযোগে এক সেনা আধিকারিকের (Army Officials) মানহানির (Defamation) অভিযোগ। আর সেকারণে নিউজ ওয়েবসাইট ‘তহেলকা’কে (Tehelka) বড় অঙ্কের জরিমানার (Fine) নির্দেশ দিল্লি হাই কোর্টের (Delhi High Court)। তবে সংখ্যাটা মোটেও কম নয়, ২ কোটি টাকা। সূত্রের খবর, এক সময় ভারতীয় সেনায় মেজর জেনারেল হিসাবে কর্মরত এমএস অহলুওয়ালিয়ার মানহানির দায়ে ওই জরিমানা বাবদ টাকা দিতে বলা হয়েছে তহেলকার নিয়ন্ত্রক সংস্থা বাফেলো কমিউনিকেশন (Buffalo Communication), মালিক তরুণ তেজপাল এবং দুই রিপোর্টার অনিরুদ্ধ বহেল এবং নারদ কাণ্ডের চক্রী ম্যাথু স্যামুয়েলকে।

সূত্রের খবর, ২০০১ সালে তহেলকার উদ্যোগে টিভিতে ‘অপারেশন ওয়েস্ট এন্ড’ (Operation West End) নামের একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। স্টিং অপারেশনের (String Operation) মাধ্যমে ভারতীয় সেনায় দুর্নীতির একাধিক বিষয় তুলে ধরা হয় সেই অনুষ্ঠানে। আর তারপরই বড়সড় বিতর্কের মুখে পড়ে ভারতীয় সেনা। স্টিং অপারেশনটিতে দেখানো হয়, টাকা এবং দামি মদের বিনিময়ে প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছেন অহলুওয়ালিয়া সহ অন্যান্য সেনা আধিকারিকরা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যে একেবারে মিথ্যা, এমন দাবি করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই সেনা আধিকারিক।

তিনি আদালতে জানান, ওই মিথ্যা অভিযোগের কারণেই তাঁর সম্মানহানি হয়েছে। কিন্তু এই মামলায় সেনা আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির দাবির সপক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি তহেলকা। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট সাফ জানিয়েছে, ২৩ বছর পর সংস্থার তরফ থেকে সেনা আধিকারিকের কাছে ভুলস্বীকার বা ক্ষমা চাওয়া একেবারেই যথেষ্ট নয়। ওই অভিযোগের কারণে সেনা আধিকারিকের সামাজিক সম্মানহানির পাশাপাশি চরিত্রহননও হয়েছে বলে সাফ জানিয়েছে উচ্চ আদালত।

 

 

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...