Saturday, May 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিনে শেষে ক‍্যারিবিয়ানদের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ৭৬। দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দেন রোহিত। ২৪ ওভারে দু’উইকেটে ১৮১ রান করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের লক্ষ্য দেয় ভারত।

২) শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কার্লোস কুয়াদ্রাত, সহকারী কোচ দিমাস দেলগাদো ও স্পোর্টস সায়েন্টিস্ট আলবার্টো মার্টিনেজ বের্নাট। লাল-হলুদ কোচকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা।

৩) এশিয়ান গেমসে দেখা যাবে না দেশের দুই নামী মহিলা কুস্তিগির সাক্ষী মালিক এবং সঙ্গীতা ফোগাটকে। দু’জনের কেউই ট্রায়ালে অংশগ্রহণ করেননি। এশিয়ান গেমসে ছাড়পত্র আদায় করতে ব্যর্থ কুস্তিগির রবি দাহিয়াও।

৪) এমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের। এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত-এ দলের মুখোমুখি হয়েছিল পাকিস্তান-এ দল। সেই ম‍্যাচে ১২৮ রানের হারল যশ ধুলের দল। ব‍্যর্থ গেল অভিষেক শর্মার ৬১ রান।

৫) কোরিয়া ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। ফাইনালে তারা হারালেন ফাজার আলফিয়ান এবং রিয়ান আরদিয়ান্তো জুটিকে। ম্যাচের ফলাফল ২১-১৭, ১৩-২১ এবং ১৪-২১।

আরও পড়ুন:এশিয়ান গেমসে নেই সাক্ষী মালিক, রবি দাহিয়া

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...