Monday, April 6, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত হয়ে গেল বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে বুধবার বিকেল ৫টা পর্যন্ত সমীক্ষা সংক্রান্ত কোনও কাজ করতে পারবে না ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ।
সোমবার সকালেই মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদের ম্যানেজমেন্ট কমিটি। তাদের আইনজীবীকে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুলাইয়ের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করা যাবে।
উত্তরপ্রদেশ সরকারের তরফে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।তিনি আদালতকে জানান, সমীক্ষায় শুধুমাত্র ছবি তোলা হচ্ছে এবং কিছু মাপজোক করা হচ্ছে। কিন্তু মসজিদের কোনও ইঁট পর্যন্ত আগামী এক সপ্তাহের জন্য নড়বে চড়বে না বলে জানান তিনি। বিষয়টি নথিবদ্ধ রাখে আদালত। এই প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের উদ্দেশে বলেন, বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানোর জন্য মসজিদ কমিটিকে সময় দেওয়া প্রয়োজন।”
গত ২১ জুলাই বারাণসীর জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনেই সোমবার শুরু হয় সমীক্ষার কাজ। তারপরেই এই সমীক্ষা স্থগিত করতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় জ্ঞানবাপী মসজিদের ম্যানেজিং কমিটি। তাদের তরফে বলা হয়, আগেও কার্বন ডেটিংয়ের নির্দেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ১৫০০ সালে তৈরি মসজিদে সমীক্ষা করা নিয়ে এত তাড়াহুড়ো করা অর্থহীন বলেই দাবি করেন কমিটির আইনজীবী।
এই সওয়াল শোনার পরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বারাণসী আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করুক। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী ২৬ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত জ্ঞানবাপীতে কোনও কাজ করতে পারবে না এএসআই।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...