Friday, April 3, 2026

এক বছর বিনা বিচারে আছি, বন্দিমুক্তি কমিটি কোথায়? প্রশ্ন পার্থর

Date:

Share post:

নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতারির এক বছর পার হয়েছে রবিবারই।সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের আদালতে পেশ করা হল।এদিন আদালতে ঢোকার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রশ্ন,বন্দিমুক্তি কমিটি কোথায়? তিনি বলেন, এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। তাঁরা মুখ খুলছেন না।

সোমবার পার্থকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। পার্থর এই মন্তব্যের পাল্টা মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেছেন, উনি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বন্দি নন।এর আগেও বন্দিমুক্তি আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন পার্থ। সে বার বলেছিলেন, যাঁরা বন্দিমুক্তি আন্দোলন করেন, তাঁদের আমি খুঁজে বেড়াচ্ছি। তাঁরা কোথায়? রাজভবন সূত্রে জানা গিয়েছে, পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি এটুকু বুঝেছি যে, শুধুমাত্র আমাকে জোর করে আটকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩ জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তার পর তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে  ততই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বর্তমানে পার্থ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। গ্রেফতারের পর মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ। পাশাপাশি তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সব কিছু হারিয়ে স্বাভাবিক ভাবেই কোণঠাসা তিনি। অতীতে তাঁর গলায় আক্ষেপের সুরও শোনা গিয়েছে। আগেও বন্দিদশা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। বন্দিদশা থেকে মুক্তির জন্য ‘বন্দি মুক্তি আন্দোলনকারী’দের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন তিনি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...