Wednesday, March 18, 2026

সোমবার মাঝরাতে শহরে পা রাখলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত

Date:

Share post:

সোমবার মাঝরাতে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। রাত দু’টো নাগাদ শহরে পা রাখেন তিনি। কুয়াদ্রাতকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়। ফুলের স্তবক দিয়ে লাল-হলুদ কোচকে স্বাগত জানান তারা। কুয়াদ্রাতকে বরণ করে নেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারাও।

দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়েও ইস্টবেঙ্গল কোচের মুখে হাসিটাই বলে দিচ্ছিল, সমর্থকদের এমন উৎসাহ দেখে তিনি ঠিক কতটা খুশি।বিমানবন্দরের বাইরে আসতেই, তাঁকে ঘিরে ধরেন লাল-হলুদ সমর্থকরা। গভীর রাতে বিমানবন্দরে তখন যেন উৎসবের পরিবেশ। ভিসা সমস্যার কারণে, নির্ধারিত সময়ের থেকে প্রায় একমাস পর কলকাতায় পা রাখলেন স্প্যানিশ কোচ। সোমবার থেকেই নিজের কাজ শুরু করে দেওয়ার কথা রয়েছে কুয়াদ্রাতের।

এদিকে সোমবার কলকাতা লিগের তৃতীয় জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল দল। শোনা যাচ্ছে, দলের খেলা দেখতে যেতে পারেন লাল-হলুদ কোচ। হেড কোচ সশরীরে পা রাখার অর্থ ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ভিন্ন মাত্রা যোগ হবে। কুয়াদ্রাতের সামনে রিজার্ভ দলের ফুটবলাররা উজার করে দিয়ে লিগে জয়ের  হ্যাটট্রিক সম্পূর্ন করতে চাইবেন বলা বাহুল্য।

সোমবার ক্লাবের মাঠেই বিএসএস-এর বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল লাল-হলুদের। তবে তা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ডুরাণ্ডের জন্য সেনাবাহিনীর পরিদর্শন রয়েছে, তাই  ইস্টবেঙ্গল পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন করতে বলে।

আসন্ন মরশুম থেকে ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন বেঙ্গালুরু এফসি-কে আইএসএল জেতানো স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত নিজে বার্সেলোনার বিখ্যাত লা মেসিয়া অ্যাকাডেমির প্রোডাক্ট। ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল অবধি তিনি মধ্যে এফসি বার্সেলোনা যুব দলে ডিফেন্ডার হিসাবে খেলেছেন। ২০১৬ সালে কার্লোস বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কাজ শুরু করেন। সেই সময় সুনীল ছেত্রীরা ফেডারেশন কাপ ও সুপার কাপও ঘরে তোলে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...