Thursday, June 25, 2026

প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়

Date:

Share post:

প্রয়াত জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রবিবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিজেপি বিধায়ক। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।চিকিৎসকরা জানিয়েছেন , বহুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।


আরও পড়ুনঃমণিপুরের পর এ বার উত্ত.প্ত মেঘালয়! মুখ্যমন্ত্রীর দফতরে হা.মলা জনতার!

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ রায়। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন বিষ্ণুপদ। কিন্তু রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সবরকম চেষ্টা করেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিধায়কের। বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এমনকী বিধায়কের মৃত্যুতে ধূপগুড়িতেও শোকের ছায়া।

জানা গেছে, বিধায়কের দেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে। সেখানে দলীয় সতীর্থরা প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানাবেন। তার পর আনা হবে বিধানসভায়। সেখানে শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাঁর দেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাব।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...