Monday, April 6, 2026

বিধানসভার বিল নিয়ে রাজভবনে গিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর, দুধ-চা খেয়েছি: সহাস্য জবাব মমতার

Date:

Share post:

বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিকেলে অল্প সময়ের জন্য রাজভবনে যান মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, অধিবেশনে আনা বিল নিয়ে অলোচনা করতে গিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রসিকতা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি।’’ কী নিয়ে আলোচনা হয়েছে? সেই প্রশ্নের জবাবে মমতা জানান, দু’টি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে।

শুরু মসৃণ থাকলেও, পরে নবান্নের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আনন্দ বোসের। উপাচার্য নিয়োগ থেকে পঞ্চায়েত নির্বাচনের অশান্তি- সব বিষয় নিয়ে নবান্নের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলে রাজভবনের। এই পরিস্থিতিতে এদিন রাজভবনে বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। এই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সাক্ষাতের পরে বেরিয়ে মমতা নিজেই জানান, এটা সৌজন্য সাক্ষাৎ। অধিবেশন শুরু মধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে হয়। বিধানসভা অধিবেশনের বিল নিয়েই আলোচনা করতে গিয়েছিলেন তিনি। সব বিলই প্রায় পাশ হয়ে গিয়েছে। কিন্তু অধিবশেন চালাতে হবে- এটা নিয়ম। দুটি বিল আছে। অর্থ সংক্রান্ত বিল আলোচনা হয়েছে, সেগুলি এই অধিবেশনে আসবে। উপাচার্য বিল নিয়ে আলোচনা হয়েছে কি? উত্তর মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে কথা হয়নি। তবে, একই সঙ্গে মমতা জানান, কিছু বিষয়ে বিধানসভার অন্দরের। তা নিয়ে প্রকাশ্যে বলে ভদ্রতা নয়।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...